মানিকগঞ্জে জরিমানা করা হলো ৩০ পরিবহনকে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

গত ৩১ আগস্ট দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জ জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৩০টি পরিবহনকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা পাটুরিয়া মহাসড়কের জাগীর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি পরিবহনকে  সর্বনিম্ম ২ হাজার ও সর্বোচ্চ ৭ হাজার টাকা করে ৩০টি পরিবহনকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা পরিবহনগুলোর মধ্যে রয়েছে শুভযাত্রা, ভিলেজ লাইন, পদ্মা লাইন, সেলফী, নীলাচল, হানিফ, স্বপ্ন, এনবি রয়েল। অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ট্রাফিক বিভাগের ট্রাফিক পরিদর্শক গোলাম আম্বিয়া। এ সময় ট্রাফিক পরিদর্শক মো:কামাল উদ্দিন, জাসেল-উর রহমান, সার্জেন্ট গুলজার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।