এক দিনে ৫টি চুরি
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে উপজেলার মধ্যম ও দক্ষিণ গাছবাড়িয়া এলাকা থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত শুক্রবার দিন-দুপুরে দক্ষিণ গাছবাড়িয়া বণিক পাড়ার সজল দাশের ১টি গাভি এবং ওই রাতে মধ্যম গাছবাড়িয়া তালুকদার পাড়ার গোয়াল ঘর থেকে আবদুল মালেক এবং শাহ জাহানের ৪টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে গরুর মালিকরা জানিয়েছেন।
এ ছাড়াও দুইদিন আগে চন্দনাইশ সদর জোয়ারাবাঁশি বাপের বাড়ি থেকে দিন-দুপুরে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেন, গরু চুরি হলেও কেউ এখনো কোনো অভিযোগ করেনি।
