কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের পদ থেকে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে সরিয়ে যুগ্মসচিব মাহবুব আলম তালুকদারকে সেই দায়িত্ব দিয়েছে সরকার। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে আবুল কালাম শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করেন। গতকাল তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন কমিশনার মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে। এর আগে তাকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ বাতিল করে তাকে গতকাল সোমবার কক্সাজারে নতুন দায়িত্ব দেওয়া হলো।
