ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক প্রার্থী ২৭ জন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৪

আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার রাতে। সভাপতি হিসেবে আট জন ও সাধারণ সম্পাদক হিসেবে ১৯ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এর আগে যাচাইবাছাই কমিটি বৈধ সভাপতি হিসেবে ১৩ জন ও সাধারণ সম্পাদক হিসেবে ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থিতার ক্ষেত্রে শর্তাবলি পূরণ করতে পারেনি তারা পরবর্তীকালে আপিল করেন, আপিলেও যারা বাদ পড়েছিলেন তারা রিভিউর জন্য আবেদন করেন। আপিল ও রিভিউ শেষে সাধারণ সম্পাদক পদে ছয় জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ আট জন সভাপতি প্রার্থী হলেন—কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. ফজলুর রহমান খোকন, এস এম সাজিদ হাসান বাবু, এ বি এম মাহমুদ আলম সরদার। সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন—মো. জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, মো. আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহ নাওয়াজ, সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. ইকবাল হোসেন শ্যামল, মো. জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল),  মো. হাসান (তানজিল হাসান), মুন্সি আনিসুর রহমান, মো. মিজানুর রহমান শরিফ, শেখ মো. মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম।