প্রেমিকের ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার প্রেমিকা, গ্রেপ্তার ৩

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩

মোবাইল ফোনে পরিচয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকের ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার হলেন এক প্রেমিকা (২১)। নরসিংদী ররায়পুরা উপজেলার গৌরীপুরা তালুককান্দি সূর্যের মোড় মানিকের গ্যারেজে ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধর্ষিতা প্রেমিকা বাদী হয়ে প্রেমিকসহ ৩ জনকে আসামি করে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার গৌরিপুর গ্রামের প্রেমিক শিপন (২০) ও তার সহযোগী একই গ্রামের রুবেল (২৪), ঘাগটিয়া গ্রামের শামীম (১৯)।

আরো পড়ুন: নিষেধাজ্ঞা থেকে ফিরেই শীর্ষে স্মিথ

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি গাজিপুর বোড বাজার একটি গার্মেন্টসে চাকরি করেন। মেয়েটি ১ সন্তানের জননী। বেশ কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে নরসিংদী জেলার রায়পুরা থানার ফিরোজ মিয়ার ছেলে শিপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (২ সেপ্টেম্বর) মোবাইল ফোনে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে রায়পুরায় নিয়ে আসে শিপন ও তার সহযোগীরা। পরে তাকে উপজেলার গৌরীপুরা তালুককান্দি সূর্যের মোড় মানিকের গ্যারেজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

মামলার তদন্ত কর্মকর্তা রায়পুরা থানার পুলিশ কর্মকর্তা মোজাফর হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ