সবাই রাজা সবাই দাস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪

আলম তালুকদার

 

ডেঙ্গু নাকি রোহিঙ্গা?

কোন্টা আগে ‘কোহিঙ্গা’?

আসাম নাকি রোহিঙ্গা?

কোন জ্বালাটা ‘সোহিঙ্গা’?

 

সড়কপথে বিমানপথে

দুর্ঘটনা পদে পদে

এসব নিয়ে বেঁচে থাকা

যায় না রাখা যায় না ঢাকা!

অসুখ ছাড়া যায় না বাঁচা

কয় না হাঁচা মামু-চাচা!

সবখানেতে ভেজাল চাষ

সবাই রাজা সবাই দাস!