ফের স্টিভ ওয়াহর দ্বারস্থ অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

অ্যাশেজের শেষ দুই ম্যাচে দলকে চাঙ্গা করতে আবারও দলের সঙ্গে যোগ দিলেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। অ্যাশেজ শুরুর আগে দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলের মেন্টর হিসেবে যোগ দেন স্টিভ। প্রথম দুই টেস্টে দলের সঙ্গেই ছিলেন তিনি। এরপর তিনি ফিরে গেলেও, পরিস্থিতি বুঝে তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার বলেন, ‘তৃতীয় টেস্টে আমরা তাকে দলে থাকতে বলেছিলাম। কিন্তু একটি কাজে তাকে ফিরে যেতে হয়েছিল। কিন্তু কাজ শেষে পরের দিনই ফিরে এসেছেন। স্টিভ-পন্টিংরা শুধুমাত্র গ্রুপের অংশ নয়, একই সঙ্গে তারা বড়ো মনোবিজ্ঞানী। তারা একসঙ্গে এর আগেও ছিল, সবকিছু দেখেছে। আমরা অস্ট্রেলিয়ার ক্রিকেটের উন্নতির কথা বলেছি। তাই আমাদের ছেলেরা এই ধরনের ক্ষমতাসম্পন্ন মানুষদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে শিখবে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।’