অবৈধ স্থাপনা ফের দখল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

রাজশাহী রেলওয়ে ও সিটি করপোরেশন সম্প্রতি নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। সেই অবৈধ দখলকারীরাই আবার সেই জমি দখল করেছে। তারা নতুন ঢেউটিন দিয়ে তৈরি করেছে অবৈধ স্থাপনা। ফলে রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ব্যর্থ হয়েছে বলা যায়। এখন সরকারি এই দুই প্রতিষ্ঠানের কারোরই আর দেখা মিলছে না। প্রভাবশালীদের ষড়যন্ত্রে এই উচ্ছেদ অভিযান থমকে রয়েছে। অভিযোগ আছে, প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ স্থাপনা তৈরি করে তা ভাড়া দিচ্ছে। সুবিধাবাদীরা অবৈধ স্থাপনায় সরকারি দলের নেতাদের ছবি ও ব্যানার টাঙিয়ে সেখানে অবস্থান করছে। তাদের উচ্ছেদ করা হচ্ছে না। আমরা এই অনিয়মের সমাধান চাই।

নাসিফ

উপশহর, রাজশাহী