শরণখোলায় নৌকার পক্ষে ৪৫০ মুক্তিযোদ্ধার একাত্মতা ঘোষণা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় নৌকার পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন ৪৫০জন মুক্তিযোদ্ধা। শনিবার এক মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের অপতত্পরতা প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে একাত্মতা ঘোষণা করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আ. মালেক জমাদ্দার, আ. ছালাম খান, মো. আসগর আলী, মো. গাউস ফারুকী, হারুন অর রশিদ খান প্রমুখ। এ সময় আওয়ামী লীগ মনোনীত বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন এমপি মোবাইল ফোনের মাধ্যমে সমাবেশে বক্তব্য রাখেন। নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ায় উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।