সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস যশোর আয়োজিত জিএম অফিস খুলনার আওতাধীন সব প্রিন্সিপাল অফিস, রিজিওনাল অফিস, করপোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিস যশোরের সব শাখা ম্যানেজারের সঙ্গে এক মতবিনিময় সভা গত শনিবার যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। যশোর প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি এ কে এম সাজেদুর রহমান খান, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, জিএম অফিস খুলনার ডিজিএম (ইনচার্জ) মীর হাসান মো. জাহিদ
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন-প্রধান মোহাম্মদ উল্লাহ্, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহীনুর আলম সেলিম, গাজীপুর জেলা পরিষদ সদস্য মো. আতিকুল ইসলাম রিংকু এবং ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কাপাসিয়া শাখাপ্রধান মো. কামরুল আহসান মামুন
০০০
সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড লার্নিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে ‘ম্যানেজিং লোন পোর্টফলিও, মনিটরিং অ্যান্ড রিকভারি অব নন-পারফরমিং লোন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ব্যাংকের ২৫টি শাখার ব্রাঞ্চ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার এবং রিকভারি অফিসাররা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, এমডি এবং সিইও এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আওলিয়া প্রমুখ
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৭৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং-সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়
