হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জে মঙ্গলবার বিভিন্ন হোটেলে পচা ও বাসি খাবার এবং নোংরা পরিবেশের দায়ে তিন প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী দুপুরে হাজীগঞ্জ ডাকাতিয়ার চরে গড়ে ওঠা ঐসব হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপর দিকে, একই সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পচা রান্না করা মাছ, মাংস এক সঙ্গে রাখার দায়ে বসুন্ধরা হোটেলকে ৫ হাজার টাকা ও স্টার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
