চট্টগ্রামে ভোলাবাসীর মানববন্ধন
চট্টগ্রাম অফিস
ভোলা-লক্ষ্মীপুর ও রামগতি-দৌলতখান নৌপথে যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে মজু চৌধুরীঘাট ও ইলিশাঘাটকে নদীবন্দর হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসী। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা-লক্ষ্মীপুর ছাড়াও দক্ষিণাঞ্চলের ১৭ জেলার মানুষ এ নৌপথে যাতায়াত করে থাকেন। প্রতিনিয়ত চর জেগে উঠার কারণে লঞ্চ ও সী ট্রাক টার্মিনালে সবসময় আসে না। যাত্রীদের ছোটো নৌকা কিংবা ট্রলারে করে মেঘনা নদীর মাঝখানে কিংবা চরে ভিড়ানো লঞ্চে গিয়ে ওঠা-নামা করতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোলা জেলা সমিতি—চট্টগ্রামের সভাপতি জহুর আহমেদ সওদাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. এম. মনজুর মোর্শেদ মাহমুদ, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
