গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গজারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুন আল রশিদ জানান, মঙ্গলবার সকালে লাশের তথ্য এলে তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধ ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে আত্মহত্যার ঘটনা হতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
