দুর্নীতি না করার শপথ নিলেন হবিগঞ্জের ভূমি কর্মচারীরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

হবিগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি না করার শপথ নিয়েছেন হবিগঞ্জে কর্মরত ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক শুদ্ধাচার ও উত্তম চর্চা বিষয়ক প্রশিক্ষণে তারা এ শপথ নেন। তাদের শপথবাক্য পড়ান ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।