শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শিবচরে মঙ্গলবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তারের (১৫) মৃত্যু হয়েছে।
উপজেলার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার প্রতিদিনের মতো বিদ্যালয়ে আসে। নির্মাণাধীন বিদ্যালয়টির দ্বিতীয় তলায় উঠে অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মারিয়া আক্তার উপজেলার শিবচর ইউনিয়নের পূর্বশ্যামাইল গ্রামের ইব্রাহীম ব্যাপারির মেয়ে।
শিবচর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
