মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে বাসায় জানালার পর্দা নিয়ে খেলা করার সময় সাফিন নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মুলাদী থানা সংলগ্ন হাজী টাওয়ারে এ ঘটনা ঘটে।
সাফিন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চরলক্ষ্মীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দীন মনিরের ছেলে।
সাফিনের মা মুলাদী সদর ইউনিয়নের মহিলা মেম্বার সাথী আক্তার জানান, মঙ্গলবার দুপুরে তিনি রান্না করছিলেন। ঐ সময় সাফিন সামনের রুমের খাটের ওপর খেলা করছিল। বেশ কিছু সময় ছেলের সাড়াশব্দ না পেয়ে তিনি এসে ছেলেকে জানালার পর্দার সঙ্গে প্যাঁচানো অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি সাফিনকে মুলাদী হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
