১৬ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগে বর্তমানে ১৬ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় প্রশাসনিকসহ বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুরের চারটি উপজেলায় ১৬টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে সহকারী শিক্ষা অফিসারেরই তিনটি পদ রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসারের ও ক্যাশিয়ারের পদ দুটি দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। এছাড়া কালকিনি ও সদর উপজেলায় সহকারী শিক্ষা অফিসারের তিনটি পদ শূন্য রয়েছে। শিবচর, সদর ও রাজৈরে তিনটি অফিস সহকারীর পদ, চারটি উপজেলায়ই হিসাব সহকারী ও অফিস সহায়কের দুইটি করে আটটি পদ বর্তমানে শূন্য।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ মাদারীপুর জেলায় বর্তমানে ১৬ কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন।