কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে জাহিদ হোসেন নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামে বাতাবি লেবুর গাছে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত জেলে জাহিদ হোসেন বেকুটিয়া গ্রামের মৃত গনি হাওলাদারের ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বলেন, জাহিদ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
