যশোর অফিস
যশোর শহরে পুরাতন টায়ার মজুদ রেখে এডিস লার্ভার প্রজননক্ষেত্র সৃষ্টি করার অপরাধে তিন টায়ার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ ও ফারজানা জান্নাতের নেতৃত্বে মঙ্গলবার যশোর পুরাতন কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটে অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন শহিদ টায়ার ফ্যাক্টরির মালিক শহিদুল ইসলাম, লাকি অটোমোবাইল ফ্যাক্টরির মালিক আব্দুর রউফ এবং কালু ব্যাটারির মালিক আব্দুর রউফ।
