রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে গণধর্ষণ করেছেন প্রেমিক ও তার সহযোগীরা। গত সোমবার উপজেলার গৌরীপুরা তালুককান্দি সূর্যের মোড় মানিকের গ্যারেজে এ ঘটনা ঘটে। ঐ নারী বাদী হয়ে প্রেমিকসহ তিন জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। পরে পুলিশ প্রথমে দুই জনকে এবং গতকাল মঙ্গলবার অপর আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার গৌরীপুর গ্রামের প্রেমিক শিপন ও তার সহযোগী একই গ্রামের রুবেল ও ঘাগটিয়া গ্রামের শামীম।
পুলিশ ও সূত্র জানায়, ঐ নারীর বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে গাজীপুর বোড বাজার একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জননী। বেশ কিছু দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ঐ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রায়পুরা থানার ফিরোজ মিয়ার ছেলে শিপনের। গত সোমবার মোবাইল ফোনে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে রায়পুরায় নিয়ে আসে শিপন ও তার সহযোগীরা। তাকে উপজেলার গৌরীপুরা নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
