কালীগঞ্জ (গাজীপুর) : বিলে ফোটা একটা শাপলাই মানুষের সৌন্দর্যের খোরাক জোগাতে যথেষ্ট। তবে আজকাল এই শাপলা মানুষের সৌন্দর্যের তৃষ্ণা মেটানোর পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর অভাব দূর করতেও ভূমিকা রাখছে। বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়া অনেকের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই শাপলা। ছবিটি কালীগঞ্জের বেলাই বিল থেকে তোলা —ইত্তেফাক
