রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী নিখোঁজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী তাছলিমা বেগম (৩০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২৮ আগস্ট বিকালে উপজেলার গাউছিয়া এলাকা থেকে ঐ নারী নিখোঁজ হয়েছেন বলে জানান তার পরিবারের লোকজন। নিখোঁজ তাছলিমা বেগম লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার টাক্কুরচর এলাকার হাসান আলীর স্ত্রী। বর্তমানে ভুলতা ইউনিয়নের টেলাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তাছলিমা বেগম ও তার পরিবার। তাছলিমা বেগমের আছমা (৮) ও রবিউল (৪) নামে দুটি সন্তান রয়েছে।