যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে পরিবারের ৫ সদস্যকে গুলি করে হত্যা করেছে এক তরুণ। স্থানীয় সময় সোমবার রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ জানায় এল্কমন্ট শহরের এই হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেছে ১৪ বছরের তরুণ। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। গুলি করার পর তরুণ বন্দুকটি দূরে কোথাও ফেলে দেয় বলে জানিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই তরুণ জিজ্ঞাসাবাদে সহায়তা করছে। হামলায় ব্যবহূত বন্দুকটি উদ্ধারের চেষ্টা চলছে। কী কারণে হত্যাকান্ড ঘটিয়েছে এবং বন্দুক কোথায় পেল সেই সম্পর্কে কিছু জানা যায়নি। -রয়টার্স
