রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হবে না :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অসহযোগিতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। তবে এ বিষয়ে সরকার আশাবাদী এবং ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রত্যাবাসন বিলম্বিত হলেও রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে পাঠানো হবে না। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে পাঠানো হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যারা বাধা দেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।