সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে শনিবার মিঠু আহাম্মেদ নামে এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ইসাহাক আলীর ছেলে মিঠু অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
