ডুপডা মেরিট স্কলারশিপ প্রদান করা হলো ১৫ শিক্ষার্থীকে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৫

ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিভাগের সেমিনার কক্ষে ডুপডা মেরিট স্কলারশিপ (২০১৭-১৮) প্রদান অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

ডুপডা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফেরদৌস হোসেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও ডুপডা সাধারণ সম্পাদক কে এম মজিবুর রহমান। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকগণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডুপডা মেরিট স্কলারশিপের আওতায় বিভাগের ১২তম ব্যাচের ১৫ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তরা হলেন— মোঃ ইউসুব, সাথী বেগম, মোস্তাক আরা সীমা, রেহেনা খাতুন, মো. তারেক হাসান শান্ত, মো. সাজহারুল ইসলাম, আউলাদ হোসেন, মো. আজম খান, রনি খালাশি, নাজিয়া হোসেন মাইশা, আব্দুল্লা আল মাহমুদ, তামান্না আক্তার, তানজিলা খাতুন, সানোয়ারুল ইসলাম, আব্দুল হাকিম। -প্রেস বিজ্ঞপ্তি