এই সময়ের ছড়া

বেতনের অঙ্ক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০২

রঙ্গু শাহাবুদ্দীন

 

সংসারে সমস্যা কত না হাজার

বেতনের টাকা থেকে দু আনা বাজার

চার আনা নিয়ে যায় কোচিংয়ের মাস্টার

তবু ছেলেমেয়ে মুখ দেখে না পাশটার

 

দু আনা চলে যায় অতিথি ডাক্তার

কতোভাবে টাকা যায় বুঝি না ফাঁক তার

বাকি আট আনা নেয় বাড়িঅলা ভাড়া

ষোলো আনা বেতনের এইভাবে সারা।

 

থেকে যায় দুধঅলা আরো কত বিল

প্রতি মাসে দেনা বাড়ে বাঁচা মুশকিল।