মুজাহিদুল ইসলাম
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে ‘শোক সন্তাপের হে পিতা’ শিরোনামে দু-দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। আবৃত্তি সংগঠনগুলোর যূথবদ্ধ পথচলার প্রাচীনতম মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের এ আয়োজন গত ১৯ আগস্ট বিকেল ৫টায় শুরু হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর কবি আলী প্রয়াসের রচনা ও আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরীর নির্দেশনায় উদ্বোধনী বৃন্দে জোটভুক্ত সংগঠনগুলোর শতাধিক শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় ‘মুজিব মানে বাংলাদেশ’ শিরোনামের বৃন্দ আবৃত্তি।
অনুষ্ঠানের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন। সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক সাইফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রাজনীতিবীদ ও সমাজসেবক সালাহ উদ্দীন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে তার অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। অ্যাডভোকেট কামরুন নাহারের সভাপতিত্বে ও সংগঠক মাসুদ বকুলের পরিচালনায় এ পর্বে অংশগ্রহণ করেন বরেণ্য শিক্ষাবিদ ড. মাহবুবুল হক, শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মোহিত উল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ গাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া পাঠ করেন ছড়াকার আফম মোদাচ্ছের আলী, জসীম মেহবুব, বিপুল বড়ুয়া, উত্পল কান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, জিন্নাহ চৌধুরী, রমজান আলী মামুন ও আখতারুল ইসলাম। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে জোটভুক্ত সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস, শৈশব বাচিকচর্চা কেন্দ্র, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, স্বপ্নযাত্রী আবৃত্তি সংগঠন ও চট্টগ্রাম আবৃত্তি একাডেমি। এছাড়া শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক আব্দুল হালিম দোভাষ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি পিনাকী দাশ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক দীপন চৌধুরী, মঞ্চ ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দীন তাহের, ডিঙ্গী সামাজিক সংগঠনের পরিচালক আনোয়ারুল ইসলাম বাপ্পী, বিজয় ৭১-এর সভাপতি সজল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুমন দেবনাথ ও মো. জমির হোসাইন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল কথামালা, বাংলাদেশের বিভিন্ন জেলার বরেণ্য শিল্পীদের একক আবৃত্তি, কবি কণ্ঠে কবিতা, বৃন্দ আবৃত্তি।
