ছোটপর্দা ‘দুলাভাই জিন্দাবাদ’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬

 

দেশ টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। মানস পালের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন শাহীন সরকার। নাটকটিতে অভিনয় করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিসা, অহনা, ঐশি, তন্দ্রা, শেলী আহসান, অধরা জাহান, ফিরোজ মিল্টন, ছোট শামিম, অহনা

প্রমুখ। গ্রামের নাম মনোহরপুর। এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করে বিদেশি টাকায়। তাই যুবকদের পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ নেই। তাদের সবার টার্গেট বয়স হলেই বিদেশে যাওয়া। পড়াশোনা করে তাই লাভ কী? বিদেশ যাওয়ার আগে সবাই ঘোরাফেরা করে বেড়ায়, আর চায়ের দোকানে আড্ডা দিয়ে তাদের দিন কাটায়। হুমায়ুন সওদাগর এলাকার একজন সত্ পাট ব্যবসায়ী। সোনালি আঁশের গৌরবের দিনগুলোর কথা গর্ব করে বলে বেড়ায় সে। তার কথা হলো পাটই আমাদের অর্থনীতির প্রধান শক্তি। গার্মেন্স-টার্মেন্স এসব কিছুই না। সাময়িক জুয়া খেলা। তার সাত মেয়ে। পুত্র আশায় একে একে সাত মেয়ের পর স্ত্রী হাসনা হেনা মারা যাওয়ায় সংসার আর বড় হতে পারেনি!