ছবি ও গল্প

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৭

নতুন লুকে এবার আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এর মধ্য দিয়ে আবারো মণি রত্নমের পরিচালনায় দেখা যাবে তাকে। মূলত গ্ল্যামার চরিত্রেই দেখা যায় ঐশ্বরিয়াকে। এর থেকে বাইরে ভিন্ন দৃষ্টিতে বিশ্বসুন্দরীকে ব্যবহার করছেন মণি রত্নম। তার এবারের সিনেমাতেও দেখা যাবে প্রাক্তন বিশ্বসুন্দরীকে। এবার খলনায়িকার ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। নেগেটিভ চরিত্রে চ্যালেঞ্জ এবার গ্রহণ করেছেন ঐশ্বরিয়া। তামিল কাহিনি ‘কালকি’র ওপর ভিত্তি করে রচনা করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। চোল সাম্রাজ্যের ইতিহাসের ওপর ভিত্তি করে রচিত কাহিনি কালকি। সেখানে চোল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ পেরিয়া পাঝুভেত্তারাইয়ার স্ত্রী নন্দিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঐশ্বরিয়া