প্রাণ গেলো একজনের
দিনাজপুর, অফিস
দিনাজপুর শহরে ব্যাটারিচালিত অনিয়ন্ত্রিক অটোবাইকের ধাক্কায় প্রাণ গেলো বিশু রায় নামে ৬০ বছর বয়সী এ বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকায়। ঘাতক অটোবাইক চালক সিরাজুল ইসলামকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহত বিশু রায় দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত দত্ত রায়ের ছেলে। বিশু রায় চিকিত্সা নিতে বিরামপুর থেকে দিনাজপুর শহরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে এসেছিলো। এলাকাবাসী ঘাতক অটোবাইক চালক সিরাজুল ইসলামকে (৫০) আটক করে কোতয়ালী পুলিশের কাছে হস্তান্তর করে।
পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, চার হাজার অটোবাইকের লাইসেন্স দেওয়া থাকলেও শহরে চলাচল করছে ১৫ হাজারের বেশি। ফলে দুর্ঘটনা বাড়ছে।
