আজকের চেষ্টা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস।

একটু একটু করে জানো আনন্দ পাবে।

শূন্যস্থার পূরণ করো

১.পরিবেশ দূষণের ফলে জীবের কিছু প্রজাতি — হবে।

২.দূষণের কারণে মানুষের — রোগটি হয় না।

৩.তোমার চাচার কারখানা সচল রাখতে তিনি তেল ও কয়লা ব্যবহার করেন। এই তেল ও কয়লা —।

৪.পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ —।

৫.পরিবেশ দূষণের বড় কারণ —।

৬.হিমবাহ গলে যাওয়ার কারণ পৃথিবীর —।

৭.হর্ন বাজালে— দূষণ হয়।                              

৮.শ্রবণ শক্তি হ্রাস হয়—দূষণের প্রভাবে।                             

৯.পানি দূষণের ফলে—খাদ্য শৃংখলের ব্যাঘাত ঘটছে।

১০.কীটনাশক মাটির সাথে মিশে— দূষিত করে।                   

১১.পানি দূষণের ফলে জলজ— মারা যাচ্ছে।                       

১২.মাটি দূষণ জমির— নষ্ট করে।      

১৩.তেল, গ্যাস ও কয়লা হচ্ছে —জ্বালানি।          

১৪.কারখানার — পানিতে ফেললে পানি দূষিত হয়।               ১৫.বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ, জনসংখ্যার বাড়তি —মেটানো।

১৬.তোমাদের গ্রামের আশপাশে বেশ কিছু ইটের ভাটা গড়ে ওঠার ফলে দূষিত হবে —।

১৭.তোমার স্কুলের চারপাশের আবর্জনা একত্র করে আগুন ধরিয়ে দিলে। এতে — হবে।