নরসিংদী-৪ আসনে লড়াই হবে দুই ভাইয়ের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকে লড়বেন দুই ভাই। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুময়ুন। একই আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন দলটির সাবেক সংসদ সদস্য অ্যাড. সরদার সাখাওয়াত হোসেন বকুল। অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুময়ুন ও অ্যাড. সরদার সাখাওয়াত হোসেন বকুল দু’জন সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। তারা দুজনই স্ব-স্ব দলে প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত। এ আসনে নৌকা আর ধানের শীষে হাড্ডা-হাড্ডি লড়াই হবে এমনটাই ভাবছে সাধারণ ভোটাররা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টি থেকে দুইজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে এ আসন থেকে।