রাজারহাটে শহীদ মিনার নেই বেশ কিছু প্রতিষ্ঠানে!

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও রাজারহাটে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশকিছু প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ফলে প্রতিষ্ঠানগুলোতে জাতীয় দিবসের তেমন গুরুত্ব পাচ্ছে না।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রজব আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বাস্তবে শহীদ মিনার থাকা দরকার। কিন্তু হাতেগোনা কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া কোথাও শহীদ মিনার নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. রাশেদুল হক প্রধান বলেন, ‘শহীদ মিনার নির্মাণের জন্য যদি কোনো প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা চায়, সেটা দেওয়া যাবে। এ ছাড়া, প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের তাগিদ দেওয়া হচ্ছে।’