ফটো ক্যাপশন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

রাজধানীর কাওরান বাজারস্থ পেট্রো সেন্টারে আইএফআইসি ব্যাংক ও পেট্রোবাংলার মধ্যে এলএনজি টার্মিনাল ফি পরিশোধ সংক্রান্ত্র এমওইউ স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্য দিয়ে এখন থেকে সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি লিমিটেডের এলএনজি সংশ্লিষ্ট অর্থ পেট্রোবাংলা আইএফআইসি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে আসবে। এ লক্ষ্যে বুধবার  পেট্রো সেন্টারের বোর্ড রুমে পোট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্্ মোহাম্মদ মঈনউদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রুহুল আমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

০০০০

গতকাল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর সাভার শাখা কর্তৃক পরিচালিত “কলমা ব্যাংকিং বুথ”-এর উদ্বোধন করা হয় সাভারের কলমাতে। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ব্যাংকিং বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সোহেল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ইভিপি ও ব্র্যাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মো. আব্দুল মোতালেব

০০০০

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মধ্যে  নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়। ইউসিবির এসইভিপি ও হেড অব মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এ টি এম তাহমিদুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএমসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

০০০

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২০৪তম শাখা ঢাকার ধানমন্ডিতে (ধানমন্ডি এক্সটেশন শাখা) ১ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার এবং ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার, এমপি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, সিকদার ইন্সুরেন্সের ভাইস চেয়ারম্যান মমতাজুল হক, সিকদার গ্রুপের পরিচালকবৃন্দ, দীপু হক সিকদার, লিসা ফাতেমা হক প্রমুখ উপস্থিত ছিলেন