মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়াল ওয়ালটন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

এ বছর স্থানীয় বাজারে রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন। আর তাই গ্রাহক সেবা আরো সহজ করতে চলছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪। এর আওতায় ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক ক্যাম্পেইনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে ওয়ালটন। ফলে, ক্রেতাদের জন্য ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার বা ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ থাকছে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত। সূত্রমতে, ক্যাম্পেইনের আওতায় গত ১ জুলাই থেকে কোরবানি ঈদ পর্যন্ত ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের ১০ লাখ ও ১ লাখ টাকার পাশাপাশি বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশভাউচার অথবা হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ দেয় ওয়ালটন। ঐ সুযোগ বাড়ানো হলো—৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানান, কোরবানি ঈদে স্থানীয় বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ওয়ালটনের মিলিয়নিয়ার ক্যাম্পেইন। ফলে, ঈদে রেফ্রিজারেটর ও ফ্রিজারের একচেটিয়া বাজার ছিল ওয়ালটনের। ঈদ পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ লাখের মতো ফ্রিজ।

এদিকে চলতি সেপ্টেম্বরকে ‘গ্রাহক সেবা মাস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে—দ্রুত ও সর্বোত্তম সেবার  প্রদানের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জন, গ্রাহকদের মধ্যে সার্ভিসের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সার্ভিস প্রোভাইডার ও গ্রাহকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সার্ভিস এক্সপার্টদের প্রেরণা দেওয়া ইত্যাদি।—প্রেস বিজ্ঞপ্তি