বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন বিষ্ণুপদ বিশ্বাস। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তিনি ১৯৯২ সালের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকে সরাসরি সহকারী পরিচালক হিসেবে গবেষণা বিভাগে যোগদান করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে যোগদানের উদ্দেশে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, কোরিয়া, জার্মানি প্রভৃতি দেশ ভ্রমণ করেন। বিভিন্ন রেফার্ড জার্নালে দেশের অর্থনীতির ওপর তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।— প্রেস বিজ্ঞপ্তি
