সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভা বয়কট করেছে ছাত্রলীগের একাংশ। বুধবার দুপুরে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আলম পিয়াল।
তিনি জানান, আমরা শুনেছি আজ (গতকাল) বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সাংগঠনিক সফরে সুনামগঞ্জে আসছেন। কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে এ ব্যাপারে অবগত করেননি। আমরা এ কর্মীসভা বয়কট করছি। সভাপতির আগমন উপলক্ষ্যে যে কর্মীসভার আয়োজন করা হয়েছে তাতে আমাদেরকে আনুষ্ঠানিক বা ব্যক্তিগতভাবে কোনো দাওয়াত দেওয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি দেওয়ান জিসান এনায়েত রেজা, ওমর ফারুক সিদ্দিকী মামুন, ওয়াসিম মাহমুদ, আশরাফুল ইসলাম, তৌফিক ইসলাম, সাজ্জাদুর রহমান লিমন, তৌহিদ ইসলাম সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকাওয়াত জামান ইন্তি, মাহবুবুল আলম মাহি, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, আসেফ বখত রাদ, সৃজন দেবনাথ, ইশতিয়াক আলম পিয়াল।
