বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথ উপজেলার বেহাল রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে স্থানীয় অটোরিকশাচালকদের ব্যানারে তাদের অফিসের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পিচঢালা উঠে গিয়ে রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কে অংসখ্য ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, এ সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী-চালকসহ এলাকাবাসীকে। এ ভোগান্তি দীর্ঘদিনের হলেও সড়কটি সংস্কার করা হচ্ছে না। বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

অটোরিকশাচালক সেবুল মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেবী কেয়ার একাডেমীর চিফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট ও ব্যবসায়ী মোজাহীদ আলী। 

মানববন্ধনে অন্যানের মধ্যে অংশ নেন —  ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আবদুল মালিক, আখলিছ হোসেন, আবুল মিয়া প্রমুখ।