বেনাপোল (যশোর) সংবাদদাতা
দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে কলকাতা পুলিশের হাতে আটক হয়ে তিন বছর জেল খাটার পর চার বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
মঙ্গলবার সন্ধ্যায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের হরিদাসপুর বিএসএফ বেনাপোল চেকপোস্ট বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। যুবকরা হলো—আসাদুল, আরিফ খান, পয়সা খান ও জাহিদ।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাহ্ জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এএসআই শাহীন জানান, ভারত থেকে আসা চার যুবককে বিজিবি থানায় হস্তান্তর করেছে।
