রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির দুই শারীরিক প্রতিবন্ধী ও রাঙ্গামাটি ডায়াবেটিক হাসপাতালে মোট তিনটি হুইলচেয়ার বিতরণ করলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বুধবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার, প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষিকা সুমিয়া চাকমা উপস্থিত ছিলেন।
