পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার জালাসী এলাকায় আরিফা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি ঘরের মধ্যে ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। আরিফা পঞ্চগড় পৌরসভার জালাসী হঠাত্পাড়া এলাকার রাজমিস্ত্রি আমিনুল ইসলামের তৃতীয় মেয়ে। সে জালাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়। পঞ্চগড় থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, পরিবারের দাবি শিশুটি আত্মহত্যা করেছে। বুধবার লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
