মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

টাঙ্গাইল প্রতিনিধি

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নিয়োগ ও পদন্নোতির জন্য প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন উদ্দিন, সহ-সভাপতি ড. মীর মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ড. পিনাকী দে, কোষাধ্যক্ষ ড. মো. মাসুদার রহমান, দপ্তর সম্পাদক ড. মো. খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আরঙ্গজেব আকন্দ ও সুমনা শারমিন।