লালমোহন পৌরসভার ভোটগ্রহণ ১৪ অক্টোবর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

অবশেষে ভোলার লালমোহন পৌরসভার নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন থেকে পাঠানো প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী লালমোহন পৌরসভার নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর।

লালমোহন পৌরসভায় সর্বশেষ ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্ধারিত মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় মামলা চলমান থাকায় আর নির্বাচন হয়নি।