গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুর শহরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে স্থানীয় ইদ্রিস আলী নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিমের ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা করেন। পরে ঐ ব্যবসায়ীর দোকান থেকে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।
