ইত্তেফাক রিপোর্ট
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাকছুদুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর কার্যালয়ের আওতাধীন মিরপুর-১-এর শাহ আলী বাজারের নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুত এবং বিক্রয় করায় তাকওয়া ওয়ান টাইম, হামজা ওয়ান টাইম এবং হাসান এন্টারপ্রাইজের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় এবং এক টন পলিথিন জব্দ করা হয়। এ সময় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুত এবং বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
