আবশ্যক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

আবশ্যক: সরকারি বিধি মোতাবেক রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: রাজাপুর, উপজেলা: বাউফল, জেলা: পটুয়াখালীর জন্য সৃষ্ট পদে একজন আয়া  আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র্র ও রূপালী ব্যাংক, কালিশুরী শাখার অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সহ-সভাপতি বরাবর আবেদন পৌঁছাতে হবে। —সভাপতি, ০১৭১২৯০৬২০১।    সিকে-২২০২

আবশ্যক: আড়াইহাজার উপজেলাস্থ ঐতিহ্যবাহী কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ডাকঘর-কালাপাহাড়িয়া (১৪৪০), ভায়া-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এর শূন্যপদে সর্বশেষ বিধিমোতাবেক ১ (এক) জন সহকারী প্রধান শিক্ষক এবং কমপক্ষে জেএসসি/ জেডিসি/সমমান ০১ (একজন) ৪র্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি/ নিরাপত্তাকর্মী) নিয়োগ করা হইবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিয়োগ প্রত্যাশী আগ্রহী প্রার্থীগণকে সকল সনদের সত্যায়িত ফটোকপি (১নং এরজন্য স্নাতকের নম্বরফর্দের ফটোকপিসহ), ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/স্মার্টকার্ড এর সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বরসহ আবেদন করিতে হইবে। —প্রধান শিক্ষক, মোবাইল নং- ০১৮১৯৮৭১৮০৬।        সিকে-২২০৪

আবশ্যক: কেয়টখালী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ, পো: হাঁসাড়া, উপজেলা: শ্রীনগর, জেলা: মুন্সীগঞ্জের জন্য একজন অভিজ্ঞতাসম্পন্ন হাফেজ, মাওলানা ও মুফতী মোহ্তামিম/খতিব আবশ্যক। আগ্রহী প্রার্থীদের ১৪/০৯/২০১৯ খ্রি: সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য মাদ্রাসা অফিসে আহ্বান করা হলো। মাদ্রাসা সভাপতি-০১৭২০৬৪৪৩০২, সাধারণ সম্পাদক- ০১৭১১১৯২৭৭৯, মসজিদ সভাপতি-০১৭৮২৫৮৭৮৬১।     সিকে-২২০১