সিংগাইরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি আক্রাম, সেক্রেটারি দুলাল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৪

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন রবিবার সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসাইন আবারও সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শাহাজাহান দুলাল। যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোজাম্মেল হক ও আব্দুস সালাম।