বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী আজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৫

আজ (৫ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়াল-হাটিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদত বরণ করেন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। দেশের এ শ্রেষ্ঠ সন্তানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলের নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি ও দোয়া এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য, নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।