জঙ্গি তালিকায় দাউদ ইব্রাহিম, হাফিজ সাইদ, মাসুদ ও লাকভি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৫

ভারতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ অ্যাক্ট) জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার, লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদ, ডন দাউদ ইব্রাহিমকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভিকেও তালিকায় যুক্ত করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যক্ষ মদত রয়েছে জঙ্গি হাফিজ সাঈদ, মাওলানা মাসুদ আজহারসহ বাকিদের। তাই নতুন আইনে এদের সবাইকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে। গত মাসে আইনটি পাস হয়। আইন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া যাবে, এমনকি গ্রেফতারও করা যাবে। -এনডিটিভি